শতাধিক উদ্যোক্তা শিখলেন উৎপাদনশীল এআই ব্যবহার

৩ অক্টোবর, ২০২৪ ১৯:২৫  

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়াকার। ব্যাবসায় প্রবৃদ্ধি এবং পেশাদার কাজে দিন দিনই এর ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কার্যকর ব্যবহার শেখাতে বৃহস্পতিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হলো অর্ধ দিবসব্যাপী কর্মশালায়। এতে চ্যাটজিপিটি ৪.০, জেমিনি, বিং ইমেজ, ফায়রাফ্লাই অ্যাডোবি ইত্যাদি প্লাটফর্মের মুন্সিয়ানারা সঙ্গে প্রম্পট লেখার কৌশল এবং বিভিন্ন এআই টুলসের কার্যকর ব্যবহার তুলে ধরেন বিটুবি কন্টেন্ট বিপনন প্রতিষ্ঠান গুডম্যান ল্যান্টার্নের প্রতিষ্ঠাতা সিইও রাজ গুডম্যান।

ধাপে ধাপে বেশ কিছু উপস্থাপনায় তিনি এআই ব্যাবহার করে কীভাবে সফল হওয়া যায় তা তুলে ধরেন। পাশাপাশি বসে এআই টুলস ব্যবহার করলেও তার ফলাফলের ভিন্নতাও হাতে-কলমে দেখিয়ে দেন ৫টি মহাদেশেই ‍উদ্ভাবনীয় ক্লায়েন্টের সঙ্গে কাজ করা এই প্রশিক্ষণার্থী। প্রশ্নোত্তরে জানান, প্রম্পট লেখকই এআই নির্মিত কন্টেন্টের স্বত্ত্বাধিকারী। এ কারণেই এআই ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করলে তা কপিরাইট ব্লক খাবে না।

এআই এর উৎপাদনশীল ব্যবাহারে আরটিএফ (রোল, টাস্ক, ফরম্যাট); ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসে (এলএলএমএস) জটিল প্রম্পট লেখার ক্ষেত্রে বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যার সমাধানের রূপরেখাও বুছিয়ে দেন গুডম্যান। প্রম্পট লেখার ধরণ অনুযায়ী বেশি কয়েকটি কেসস্ট্যাডিও বিশ্লেষণ করে দেখান তিনি।

দেশী-বিদেশী বহুজাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষস্থানীয় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন এই কর্মশালায়।

কর্মশালায় আয়োজক সংগঠন এন্টরপ্রেনিউর্স অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের সভাপতি ফাতিন হক বলেন, "বিশ্ব এখন প্রায় সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করছে, এই কর্মশালাটি উদ্যোক্তা এবং পেশাজীবীদের জন্য আজকের গতিশীল বাজারে এআই-এর বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা নেওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করবে।"

ইও বাংলাদেশের চেয়ার লার্নিং আজরা সেলিম বলেন, "রাজ গুডম্যানকে এই গুরুত্বপূর্ণ কর্মশালায় আমন্ত্রণ জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। এআই শুধুমাত্র একটি ট্রেন্ড নয়; এটি ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তির প্রেক্ষাপটকে নতুনভাবে রূপান্তর করছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে আমাদের সাথে এই উত্তেজনাপূর্ণ যাত্রায় অংশ নিতে উৎসাহিত করছি।"